শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

থানায় চুরি-ছিনতাইয়ের মামলা না নিলে অভিযোগ দিন: ডিএমপি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২

মোবাইল চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনায় সংশ্লিষ্ট থানা মামলা না নিলে বা নিতে গড়িমসি করলে ভুক্তভোগীদের অভিযোগ জানানোর অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

শনিবার (৯ এপ্রিল) মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান গোয়েন্দা বিভাগের (দক্ষিণ) যুগ্ম কমিশনার মাহবুব আলম।

তিনি বলেন, ডিএমপি কমিশনারের স্পষ্ট নির্দেশনা রয়েছে— যদি কোনও থানা চুরি কিংবা ছিনতাইয়ের মামলা নিতে গড়িমসি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। বিষয়গুলো আমরা মনিটরিং করছি। ঈদ এবং রোজাকে সামনে রেখে প্রতিবছরই ছিনতাই, অজ্ঞানপার্টি ও মলমপার্টির দৌরাত্ম্য বেড়ে যায়। এবারও রাজধানীর বিভিন্ন জায়গায় ডিজিটাল ডিভাইস বিশেষ করে মোবাইল চুরি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

মাহবুব আলম বলেন, পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এ ধরনের অপতৎপরতার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করছে। তারই ধারাবাহিকতায় গত দু’দিনে চলমান অভিযানে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে অভিযান পরিচালনা করে ২৭ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বেশিরভাগই মাদকাসক্ত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023