শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পদত্যাগে নারাজ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

প্রবল আন্দোলনের মুখেও পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত দেশটির বিরোধী রাজনৈতিক দল ও জনসাধারণের মধ্য থেকে তার পদত্যাগের দাবি আসছিলো বেশ কিছুদিন ধরেই, এরই মধ্যে প্রেসিডেন্টের তরফ থেকে এমন ঘোষণা আসলো। খবর বিবিসির। নিয়োগের একদিন না পেরুতেই পদত্যাগ করলেন শ্রীলঙ্কার নতুন অর্থমন্ত্রী
গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে চলছে প্রবল জন বিক্ষোভ, সাথে দেখা দিয়েছে বিদ্যুৎ, খাদ্য, গ্যাসসহ জরুরি পণ্যের তীব্র সংকট। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর এবারেই সবচেয়ে বড় সংকটকাল অতিবাহিত করছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটি। বিক্ষোভের মুখে দেশটির প্রায় সব মন্ত্রী এবং বেশ কিছু সংসদ সদস্য পদত্যাগ করলেও প্রেসিডেন্ট পদত্যাগ করতে নারাজ।

বুধবার (৬ এপ্রিল) সরকার পক্ষের চীফ হুইপ জনস্টন ফার্নান্দো এমপিদের উদ্দেশ্যে বলেন, দায়িত্বশীল সরকার হিসেবে আমরা বলতে চাই, যেকোনো পরিস্থিতিতেই প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করবেন না।

এর আগে অর্থমন্ত্রীর পদত্যাগ ও দলীয় বেশ কিছু এমপির দলছাড়ার প্রেক্ষাপটে মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে রাজাপাকসে জরুরি আইন তুলে নেন। নিজের বাসভবনের সামনে ব্যাপক বিক্ষোভের জের ধরে তিনি শুক্রবার (১ এপ্রিল) জরুরি অবস্থা জারি করেছিলেন।

দেশটিতে খাদ্য, জ্বালানিসহ নিত্যপ্রোয়োজনীয় পণ্য ক্রয়ের মতো বৈদেশিক মুদ্রা নেই। বিদ্যুৎ ঘাটতিতে টানা ১৩ ঘণ্টার মতো লোডশেডিং, ভয়াবহ মূল্যস্ফীতি ও খাদ্যসহ মৌলিক পণ্যগুলোর ঘাটতিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

জানুয়ারি থেকেই এ বিক্ষোভ শান্তিপূর্ণভাবে চলে আসছে। তবে বিগত ১৪ দিনে অনেক বেশি মানুষ রাস্তায় নেমে আসার কারণে পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে।

বিক্ষোভকারীরা বলছেন, মানুষ চাল, ডালসহ বেঁচে থাকার জন্য ন্যূনতম দরকারি জিনিসগুলোও পাচ্ছে না। এমনকি কাজে বা স্কুলে যাওয়ার জন্য বাস পর্যন্ত পাওয়া যাচ্ছে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023