রাশিয়ার ১৯ কূটনীতিককে বেলজিয়াম ছাড়তে বললো ইইউ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২

ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন।

এমন পরিস্থিতিতে কূটনীতি বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাশিয়ার ১৯ কূটনীতিককে বহিষ্কার করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যতোদ্রুত সম্ভব তাদের বেলজিয়াম ছাড়ারও নির্দেশ দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৫ এপ্রিল) একথা জানিয়েছে রয়টার্স।
এক বিবৃতিতে ইইউ জানায়, ‌‌সংস্থাটির পররাষ্ট্র এবং নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি জোসেপ বোরেলের সিদ্ধান্ত অনুযায়ী ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের ১৯ কূটনীতিক তাদের মর্যাদা বিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন তাই তাদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

এর আগে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ফ্রান্স, নেদারল্যান্ড, সুইডেন, বেলজিয়াম ও স্পেন রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করেছিল।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023