শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

করোনায় দৈনিক সংক্রমণ-মৃত্যু সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২

মহামারী করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে শীর্ষে দক্ষিণ কোরিয়া। করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য জানা গেছে। রোববার দক্ষিণ কোরিয়ায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৩০১ জন। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৩০ জনের।

এ দিন বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ২২০ জন এবং মারা গেছেন ১ হাজার ৮৯৩ জন। এছাড়া এই দিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ লাখ ৩৭ হাজার ৭৩২ জন।

এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৯ কোটি ১৭ লাখ ৪৬ হাজার ২৯১ জন এবং মৃত্যু হয়েছে মোট ৬১ লাখ ৭৬ হাজার ১৪৪ জনের। এছাড়া করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪২ কোটি ৬৫ লাখ ৩৩ হাজার ৬৯২ জন।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ২৬৬ জন ও মৃত্যু হয়েছে ৩১ জনের। ইতালিতে নতুন আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৫৮৮ জন ও মৃত্যু ১১৭ জনের। জার্মানিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৭৬১ জন ও মৃত্যু হয়েছে ৩৪ জনের। ভিয়েতনামে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৭৭০ ও মৃত্যু হয়েছে ৩৭ জনের। জাপানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৩৭৭ জন ও মৃত্যু হয়েছে ৪৮ জনের এবং রাশিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮২৮ জন ও মৃত্যু ৩০৪ জনের।

বিশ্বে বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৪৫৫ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৫ কেটি ৮৯ লাখ ৮০ হাজার ৭৮০ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৫৫ হাজার ৬৭৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে দ্রুত ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023