শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাবেন পররাষ্ট্রমন্ত্রী

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২

আজ বৈঠকে বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দুই দেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠকে গুরুত্ব পাবে অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের নানান দিক। বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বরাবরের মতো আগামীতেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে কি না সে বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হবে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে রবিবার যুক্তরাষ্ট্রে যান আব্দুল মোমেন। সেখানে পৌঁছে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। ওয়াশিংটনে সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা করব। যেহেতু র‌্যাব একটি দক্ষ, কার্যকর এবং দুর্নীতিমুক্ত বাহিনী, তাই তিনি আশা করেন যে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার ব্যাপারে ইতিবাচক সাড়া আসবে।

এদিকে, আইনের শাসন নিশ্চিত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে দণ্ডাদেশপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে হস্তান্তরের বিষয়টি নিয়েও আলোচনা করবেন বলে জানান তিনি। রাশেদ চৌধুরী এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এ কে আব্দুল মোমেন। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউএসএআইডি-এর এ্যাডমিনিস্ট্রেটর, যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর ও কংগ্রেসম্যান এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে।

৭ এপ্রিল ফ্লোরিডার মায়ামিতে স্থাপিত বাংলাদেশ কন্সুলেট জেনারেলের চ্যান্সারি ভবন উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক কয়েকটি সেমিনারেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আব্দুল মোমেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023