শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু, আহত ২ মেয়ে

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

রাজধানীর মিরপুরে দুই মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় মোছা. সাবিনা ইয়াসমিন (৩১) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই মেয়ে ওহী (১০) ও রাহী (৮) আহত হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১৪ তে অবস্থিত ডেন্টাল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে নিহত সাবিনা ইয়াসমিনের ভাই মামুন বলেন, আমার বোন দুই মেয়েকে নিয়ে অটোরিকশায় স্কুলে যাচ্ছিলেন। পথে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দিলে আমার বোন মাটিতে ছিটকে পড়ে।

তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় আমার দুই ভাগ্নি সামান্য আঘাত পাওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সাবিনা ইয়াসমিনের গ্রামের বাড়ি বগুড়া সদর উপজেলায়। তার স্বামী রফিকুল ইসলাম নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। দুই মেয়েকে নিয়ে তিনি ঢাকার বিআরবি কলোনিতে থাকতেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023