শিরোনাম :
সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক

কাতারে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২৭ মার্চ, ২০২২

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ মার্চ) রাতে প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হন। বাকি দুইজনের হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

জানা গেছে, চার শিক্ষার্থী শনিবার রাতে ঘুরতে বের হলে হাইওয়ে রোডে গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। ইমার্জেন্সি লাইট জালিয়ে নষ্ট চাকা পরিবর্তন করার সময় দ্রুত গতির একটি প্রাইভেটকার এসে তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মারা যান।

নিহত শিক্ষার্থীরা হলেন- সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১), চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে ইসরান বিন ইসলাম (২২) ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২১)।

নিহত শিক্ষার্থীরা কাতারে তাদের পরিবারের সঙ্গে বসবাস করতেন। একজন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। বাকিরা ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একই বছর উচ্চ মাধ্যমিক পাস করেন।

নিহতদের মরদেহ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের অকাল মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023