শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

‘অবন্ধু দেশ’গুলোর কাছে রুবলে (রুশ মুদ্রায়) গ্যাস বিক্রি করবে রাশিয়া

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

বিশ্বের ‘অবন্ধু দেশ’গুলোর কাছে গ্যাস বিক্রির নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে রাশিয়া।

দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া তার ‘অবন্ধু দেশ’গুলোর কাছে ডলারের পরিবর্তে রুবলের (রুশ মুদ্রা) বিনিময়ে এ গ্যাস বিক্রি করবে।

বৃহস্পতিবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

এ ঘোষণার জেরে বুধবার রাশিয়ায় ডলারের তুলনায় রুবলের মূল্য তিন সপ্তাহের মধ্যে বেড়ে সর্বোচ্চ হয়েছে।

পুতিন সরকারের এ ধরনের পদক্ষেপ কার্যকর হলে রুশ মুদ্রার মূল্য আরও বাড়তে পারে।

ইউক্রেনে আগ্রাসনের জেরে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে।

তবে ইউরোপীয় ইউনিয়ন এখনও রাশিয়া থেকে রপ্তানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল। তারা রাশিয়ার ওপর জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ থেকে এখন পর্যন্ত বিরত থেকেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023