শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে আজকের তাজা খবর পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠান

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৩ মার্চ, ২০২২

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার প্রয়াত তিন সাংবাদিককে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। পৌর সদরের বাসস্ট্যান্ডে উপজেলা প্রেসক্লাব চত্বরে আজকের তাজা খবর পত্রিকার ১৪ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকদের পরিবারের সদস্যদের হাতে এ সম্মাননা প্রদান করেন, তাজা খবরের সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি। প্রয়াত সাংবাদিক দারুস সালাম রাবু, শফিউল আলম বিপুল এবং শাহ জামালের স্মরণে এ সম্মাননা প্রদান করেন।
নন্দীগ্রামে ১৯৯১ সালে প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুর রহমান, প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও বর্তমান সভাপতি বকুল হোসেনকে সম্মাননা দেয়া হয়েছে। বিশেষ প্রতিবেদনের জন্য দৈনিক কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি এফ ফারুক কামাল, দৈনিক মানব জমিনের প্রতিনিধি নাজির হোসেন, অনুসন্ধানী প্রতিবেদন ও মানবিক কাজের জন্য সাংবাদিক নজরুল ইসলাম দয়াকে সম্মাননা প্রদান করা হয়।
এরআগে তাজা খবর পত্রিকার ১৪ বর্ষপূতির কেক কাটেন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি। উপস্থিত ছিলেন কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আনোয়ারুল ইসলাম আনোয়ার, নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম, জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকছুদ আলম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সরফুল হক উজ্জল, যুগ্ম-সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, মামুনুর রশিদ, থালতা-মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর কবির বাবু, বাসস্ট্যান্ড মার্কেট মালিক সমিতির সভাপতি বদরুদ্দোজা তৌফিক, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023