শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

র‌্যালি, শিশু সমাবেশ, কেক কাটা, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতাসহ নানা আয়োজনে বগুড়ার নন্দীগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, পৌরসভা, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, থানা পুলিশ, হাইওয়ে পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। তারপরে উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেক কাটা হয়।

বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ রায়হানুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক ও মেয়র আনিছুর রহমান, ওসি হাসান আলী, হাইওয়ে থানার ওসি আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র, শ্রাবণী আখতার বানু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মুকুল হোসেন, মুক্তারিন জাহিদ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কামরুল ইসলাম সবুজ প্রমূখ। এছাড়া আলোচনা সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা অংশ নেয়। এদিকে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিক ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে উপজেলা আওয়ামী লীগ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023