শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কলকাতায় গেস্ট হাউজে অগ্নিদগ্ধ হয়ে বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০২২

পশ্চিমবঙ্গের কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি গেস্ট হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১২ মার্চ) ভোরে এই অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে এক বাংলাদেশি বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়াও ধোঁয়ায় অসুস্থ হয়ে বাংলাদেশি আরেক যুবকসহ দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত ওই নারীর নাম সামিমাতুল আরস (৬০)। আহত আরেক বাংলাদেশির নাম মইনুল হক (৩৫)। এছাড়া মেহাতাব আলম নামে আরও একজন অসুস্থ হয়েছেন, যিনি ভারতের মুর্শিদাবাদের বাসিন্দা।

জানা গেছে, শনিবার ভোরে কলকাতার ৫ নম্বর, মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) রাহাবার গেস্ট হাউজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গেস্ট হাউজের দোতলা থেকে দ্রুত এই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত।

ওই গেস্ট হাউজের এক কর্মী জানান, ভোর ৪টার দিকে গেস্ট হাউজের রিসিপশনে প্রথমে আগুন লাগে। পরে তা ছড়িয়ে যায় অন্য ঘরগুলোতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। একে একে অন্তত ১০ থেকে ১২টি ঘর পুড়ে যায়। ওই ঘরগুলোতে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ছিলেন। তাদের সবাইকে সরিয়ে আনা হয়। উদ্ধার করা হয় ১৬ জনকে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। কিন্তু এক বৃদ্ধাকে প্রথমে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ৬০ বছরের ওই বৃদ্ধার দগ্ধ মরদেহ উদ্ধার হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023