শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

দেনমোহরের জন্য যতটুকু দৌড়ানো দরকার আমি দৌড়াবো: সুবাহ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০২২

স্বামীর ইলিয়াস হোসেনের কাছ থেকে দেনমোহর চান অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। তিনি বলেছেন, ‌‘এত কিছু দিয়েও আমি ইলিয়াসের সাথে ঘর করতে পারলাম না। আমি আমার দেনমোহর আদায় করে ছাড়বো।’

গত বছর ইলিয়াসের সঙ্গে বিয়ে হয় সুবাহর। বিয়ের একমাসের মধ্যেই ছাড়াছাড়ি হয় তাদের। ইলিয়াসের দাবি, তাকে ফাঁসিয়ে বিয়ে করেছেন সুবাহ। এ নিয়ে পাল্টাপাল্টি মামলাও করেছেন তারা। ফেসবুকে ভিডিও বার্তায় সুবাহ বলেন, ‘আমার অধিকার আমি ছাড়বো কেনো? মামলা দিয়েছি সেটা আলাদা বিষয় আর দেনমোহর আলাদা বিষয়। আমার দেনমোহর আমি পাই সেটা আমাকে দিয়ে দেবে। এটা নিয়ে এতো নাটকের কিছু নাই। আমার হক আমি আদায় করবো। এটার জন্য যতটুকু দৌড়ানো দরকার আমি দৌড়াবো।’

সুবাহ বলেন, ‘অনেক আপু-ভাবিরা আছেন যারা মনে করেন- শুধু ডিভোর্স হয়ে গেলেই তারা দেনমোহর পাবেন। আসলে বিষয়টি তা নয়। ইসলামী শরিয়ত অনুযায়ী তার স্বামীর উচিৎ দেনমোহর শোধ করে দেওয়া। অথবা পরবর্তীতে শোধ করে দেওয়া। কথা হলো- বাংলাদেশের মেয়েরা তো বিয়ে করার সময় এমনিই ঠকে। একটা মেয়ে তার স্বামীর কাছে যখন দেন মোহর চাইবে তখন তার স্বামী তা দিতে বাধিত থাকবে। আর যদি সে না দেয় তবে তার জন্য আইন আছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023