আফ্রিকার দেশ নাইজেরিয়ায় কেবি রাজ্যের ডেপুটি গভর্নরের গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১৯ সদস্য নিহত হয়েছেন। এছাড়া একই রাজ্যের কানিয়া শহরে আরেক হামলায় স্বেচ্ছাসেবী পাহারাদার দলের অন্তত ৬২ জন প্রাণ হারিয়েছেন।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, কেবির ডেপুটি গভর্নর সামাইলা দাবাই ইয়োমবেনিজেই তার গাড়িবহরে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কানিয়া শহরে বন্দুযুদ্ধে একাধিক প্রাণহানি হয়েছে জানালেও এ বিষয়ে তেমন বিস্তারিত কিছু বলেননি।
তিনি বলেন, “ওয়াসাগু যাওয়ার পথে একটি তীক্ষ্ণ মোড়ের দিকে অগ্রসর হওয়ার সময় আমাদের বহর সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে,”
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, গাড়িবহরের ওই হামলায় ১৮ সেনা ও এক পুলিশ সদস্য নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন।
স্থানীয় এক সাংবাদিক বশির বালা বলেন, “কানিয়াতে অতর্কিত হামলার ঘটনায় ১৯টি মৃতদেহ গুনেছি আমি। বিরনিন কেবিতে নিয়ে যেতে দুটি অ্যাম্বুলেন্সে ওই মৃতদেহগুলো তোলা হয়েছিল।