শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মারিউপোলের রাস্তায় লাশের সারি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১১ মার্চ, ২০২২

চলমান রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের বন্দর নগরী মারিউপোল যেন এক ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। মারিউপোলের রাস্তা থেকেই ১ হাজার ২০৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে শহরটির ডেপুটি মেয়র সেরজি অরলভ। খবর বিবিসির। অরলভ জানান, ‘শহরে ঠিক কতজন প্রাণ হারিয়েছে এখন পর্যন্ত তার সঠিক সংখ্যাটি জানি না। ১ হাজার ২০৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে সর্বেশেষ।’

তিনি আরও জানান, ‘নিহতদের সকলকে শনাক্ত করাও সম্ভব হয়নি। এমনকি শহরের বাইরে সমাহিত করার স্থানে নেওয়াও সম্ভব হয়নি মৃতদেহগুলোকে। শহরের ভেতরেই একটি গণকবর খুঁড়ে ৪৭ জনকে দাফন করা হয়েছে সেখানে।’

মারিউপোল শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৯ দিন ধরে বেসামরিক নাগরিকদের ওপরও হামলা চালাতে শুরু করেছে রুশ বাহিনী। এ অবস্থায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছানোর পাশাপাশি শহরের ৫ লাখ বাসিন্দা বিদ্যুৎ, পানি ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে গত বুধবার (৯ মার্চ) সকালে শহরের একটি শিশু হাসপাতালেও বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী। ওই হামলায় নিহত হয়েছে অন্তত ১৭ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023