শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

রাশিয়ায় তেল-গ্যাসে নিষেধাজ্ঞার বিল মার্কিন কংগ্রেসে পাশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

ইউক্রেন যুদ্ধের কারণে ধাপে ধাপে রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি শুরু হয়েছিল আগেই। বুধবার সে পথে আরও এগোলো জো বাইডেনের সরকার। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস-এ পাশ হওয়া বিলে রাশিয়া থেকে জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা আমদানির উপর নিষেধাজ্ঞা জারির ছাড়পত্র দেয়া হয়েছে। প্রস্তাবের পক্ষে পড়েছে ৪১৪টি ভোট; বিপক্ষে ১৭টি।

মার্কিন আইনসভায় এ বিল পাশের ফলে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোকে নিয়ে রাশিয়া থেকে জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা আমদানির উপর সার্বিক নিষেধাজ্ঞা জারির পথে হাঁটতে পারবে বাইডেন সরকার।

রাশিয়ার তেল এবং প্রাকৃতিক গ্যাসের উপর জার্মানি, ফ্রান্সের মতো পশ্চিম ইউরোপের দেশগুলো অনেকাংশে নির্ভরশীল। এ পরিস্থিতিতে মার্কিন নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নেতিবাচক প্রভাব ফেলতে পারে ওই দেশগুলোর অর্থনীতিতে।

গত সপ্তাহে মস্কোর তরফে দাবি করা হয়েছিল, রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাস নেয়া বন্ধ করলে বিকল্প ব্যবস্থা করতে ইউরোপের এক বছরেরও বেশি সময় লেগে যাবে। সূত্র: আনন্দবাজার অনলাইন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023