শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

শিশু হাসপাতালে বোমা হামলা যুদ্ধাপরাধ: জেলেনস্কি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

ইউক্রেনের মারিউপোলের একটি শিশু ও প্রসূতি হাসপাতালে হামলাকে ‌‘যুদ্ধাপরাধ’ বলে নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার মারিউপোল শহর কর্তৃপক্ষ অভিযোগ করে, রুশ দখলদার বাহিনী শহরের একটি শিশু ও প্রসূতি হাসপাতালে বোমা হামলা করেছে। কর্মকর্তারা জানান, হামলায় শিশু ও প্রসূতি বিভাগসহ হাসপাতালটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

হামলার পরপরই তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানানো না হলেও বার্তাসংস্থা এপি পরে জানায়, রুশ বিমান হামলায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। তবে এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

এদিকে মারিউপোল শহরে শিশু হাসপাতালের ওপর রুশ বোমাবর্ষণের ঘটনার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলার ঘটনার ভিডিও ফুটেজসহ তিনি এক টুইটে বলেন, ‘নৃশংসতা, ধ্বংসাবশেষের নিচে মানুষ, শিশুরা চাপা পড়েছে।’

পরে রাজধানী কিয়েভ থেকে দেয়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘রাশিয়ান ফেডারেশন আসলে কি ধরনের দেশ যে তারা হাসপাতাল এবং প্রসূতি হাসপাতালগুলোকেও ভয় পায় এবং সেগুলো ধ্বংস করে?’

তিনি আরও বলেন, ‘প্রসূতি হাসপাতালে কেউ কি রাশিয়ার সমালোচনা করেছে? যদি না করে থাকে তাহলে এটি (হামলা) কি ছিল? হাসপাতালে নাৎসীবাদ দূর করার কি আছে?’

এর আগে ইউক্রেনে অভিযান পরিচালনার কারণ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটি থেকে নাৎসীবাদ দূর করার কথা বলেছিলেন। মূলত প্রেসিডেন্ট পুতিনের সেই কথার দিকেই ইঙ্গিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট একথা বলেন।

জেলেনস্কি বলেন, ‘এটি ইতোমধ্যেই নৃশংসতার বাইরে। হানাদার সেনারা মারিউপোল শহরে যা করছে তা ইতোমধ্যেই নৃশংসতার থেকেও বেশি। রাশিয়ার এই যুদ্ধাপরাধের নিন্দা জানাতে আজ আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, যা মূলত আমাদের দেশে হানাদারদের নিয়ে আসা সকল মন্দকে প্রতিফলিত করবে।’

এছাড়া প্রসূতি হাসপাতালের ওপর হামলাকে ইউক্রেনীয়দের ওপর যে গণহত্যা সংঘটিত হচ্ছে তার চূড়ান্ত প্রমাণ বলেও উল্লেখ করেন। ভিডিওবার্তার আগে দেয়া এক টুইটে প্রেসিডেন্ট জেলেনস্কি অবিলম্বে ইউক্রেনের আকাশে ‘নো ফ্লাই জোন’ কার্যকরের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের ক্ষমতা আছে কিন্তু আপনারা মানবতা হারিয়ে ফেলছেন।’

অবশ্য যুক্তরাষ্ট্র ও সামরিক জোট ন্যাটোভুক্ত অন্য দেশগুলো বারবারই নো-ফ্লাই জোনের দাবি প্রত্যাখ্যান করে আসছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023