শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

বিচ্ছেদের পর বিজয়কে বেছে নিলেন সামান্থা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০২২

দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর সামান্থা রুথ প্রভু অনেকটাই চুপিসারে ছিলেন। নতুন কোনো সিনেমায়ও চুক্তিবদ্ধ হতে দেখা যাচ্ছিলো না তাকে। এবার বিচ্ছেদের পর বিরতি কাটিয়ে নতুন সিনেমার জন্য দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডাকে বেছে নিলেন সামান্থা।

তেলেগু নির্মাতা শিবা নির্বানা পরিচালায় বিজয়ের সাথে পর্দায় রোমান্স করবেন এই অভিনেত্রী। সর্বশেষ ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানে দেখা গেছে সামান্থাকে। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পুরী জগন্নাথ পরিচালিত ‘জানা গানা মানা’ সিনেমায় অভিনয় করার আগেই সামান্থার সঙ্গে নাম ঠিক না হওয়া ছবিটির কাজ শুরু করবেন বিজয়।

খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সামান্থা। তবে এবারই প্রথম এই জুটি অভিনয় করছে তা নয়, এর আগেও সামান্থা-বিজয় জুটি বেঁধে কাজ করেছেন। ‘মহানতি’ ছবিতে দেখা গিয়েছিল এই জুটিকে। এই জুটির নতুন ছবির গল্প একটি লাভ স্টোরি। এখন দেখার বিষয় ‘ফ্যামিলি ম্যান ২’ খ্যাত সামান্থা বিবাহ বিচ্ছেদের পর পর্দায় বিজয়ের সঙ্গে রোমান্স করতে কতটা সফল হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023