শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কিয়েভে ফের হামলা রুশ বাহিনীর

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

ইউক্রেনের রাজধানীর কিয়েভে আবারও হামলা শুরু করেছে রুশ সামরিক বাহিনী। বেলারুশের সীমান্তে রাশিয়া-ইউক্রেন বৈঠকের পর আজ মঙ্গলবার আবারও ইউক্রেনে এই হামলা চালানো শুরু করেছে রাশিয়া। কিয়েভের পাশাপাশি এদিন হামলা হয়েছে খেরসন শহরেও। ইউক্রেনের সামরিক বাহিনী বরাত দিয়ে করা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মঙ্গলবারের এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও হামলা শুরু করেছে রুশ বাহিনী। ইউক্রেনের জেনারেল স্টাফ অব দ্য আর্মড ফোর্সেস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘কিয়েভের পরিস্থিতি উত্তপ্ত। আক্রমণের ক্ষমতা কমে যাওয়ার পরও রুশ বাহিনী কিয়েভের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে।’

ফেসবুকের ঐ পোস্টে আরও বলা হয়েছে, আক্রমণ চালানোর সময় রুশ সামরিক বিমান চলাচলের জন্য বেলারুশের আকাশসীমা ব্যবহার এবং বেলারুশের উচ্চ প্রশিক্ষিত সামরিক ইউনিটগুলোকেও নিজেদের হামলার সঙ্গী করার পরিকল্পনা ক্রছে রুশ বাহিনী।

এদিকে কিয়েভের পাশাপাশি রুশ সামরিক বাহিনী ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনেও হামলা শুরু করেছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।

বিবিসির ইউক্রেন শাখা থেকে জানানো হয়, খেরসন বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। খেরসনের আঞ্চলিক প্রশাসনও জানিয়েছে, রুশ বাহিনী শহরটির চারদিক ঘিরে রেখেছে তবে এখনও দখল নেয়নি।

এছাড়া ইউক্রেনের স্টেট সার্ভিস ফর স্পেশাল কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন প্রোটেকশন জানায়, ‘প্রত্যক্ষদর্শীদের মতে, রাশান সেনারা বিমানবন্দর থেকে নিকোলায়েভ মহাসড়কের দিকে অগ্রসর হয়ে সেখানকার একটি হিমাগারের কাছে জড়ো হচ্ছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023