শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নিতেও বলেছেন তিনি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

বিষয়টি বাংলাদেশ এখনও পর্যবেক্ষণ করছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ডেফিনেটলি আমরা তো যুদ্ধের পক্ষে কোনো কথা বলিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি আরও দুয়েকদিন অবজার্ভ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পোল্যান্ড ও রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা ইতোমধ্যেই বিষয়টি পর্যবেক্ষণ করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘সেখানে বাংলাদেশিদের কী অবস্থা, তারা আপডেট দিচ্ছেন। সব জিনিসই তারা অবজার্ভ করছেন, আমাদের সঙ্গে যোগাযোগ আছে।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, আজকের সভায় ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁ আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন; ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন; বিমসটেক সনদ-এর খসড়া অনুমোদন; ‘আইএলও কনভেনশন-১৩৮’ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন; রফতানি নীতি ২০২১-২০২৪ এর খসড়ার অনুমোদন; গত ৮ থেকে ১৮ নভেম্বর ২০২১ মেয়াদে কৃষিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ; গত ২২ নভেম্বর হতে ৬ ডিসেম্বর ২০২১ মেয়াদে রেলপথ মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের যুক্তরাজ্য, জার্মানি, স্পেন ও ফ্রান্স সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ এবং গত ১৮ হতে ২৫ ডিসেম্বর ২০২১ মেয়াদে রেলপথ মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের রাশিয়া সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণের সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023