শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নতুন কমিশন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

দায়িত্ব গ্রহণের প্রথমদিনেই নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন নতুন কমিশনাররা। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনের কনফারেন্সে রুমে এই বৈঠক শুরু হয়।

এসময় ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নতুন কমিশনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।

এরপর বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

পরে ইসির কর্মকর্তারা কমিশনের কার্যক্রম বিষয়ে নতুন কমিশনকে অবহিত করেন। এসময় সিইসি সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

বৈঠকে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর, আইডিয়া প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদেরসহ ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে নির্বাচন ভবনে আসেন নতুন সিইসিসহ কমিশনাররা। পরে ইসি কর্মকর্তারা তাদের ফুলের শুভেচ্ছা জানান।

সকাল ৯টা ৪৫ মিনিটে কমিশনে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। পরে তিনি চারতলায় ৩০১ নম্বরে নিজ দপ্তরে প্রবেশ করেন। এ কক্ষে বসেই আগামী পাঁচ বছরের নানা নির্বাচনী কর্মযজ্ঞ পরিচালনা করবেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023