শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কিয়েভসহ ইউক্রেনের আরও দুই শহরে তীব্র লড়াই, বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

ইউক্রেনের রাজধানী কিয়েভ, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ ও উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে তীব্র লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেও জানা গেছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে সোমবার বিবিসির খবরে বলা হয়, চেরনিহিভ শহরে রোববার দিবাগত রাতভর গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী।

রাজধানী কিয়েভ ও খারকিভে ভোররাতের দিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ শহর দুটিতে গত তিনদিন ধরে রুশ বাহিনীর সঙ্গে খণ্ডযুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।

রাস্তায় রাস্তায় লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। এসব লাড়াইয়ে দুই পক্ষের হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে রয়েছে ধোঁয়াশা। রাশিয়া তাদের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির কথা জানাচ্ছে না।

তবে ইউক্রেন বলছে, গত সপ্তাহে রুশ আগ্রাসনের পর এ পর্যন্ত তাদের দুই শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সোমবার ইউক্রেনে রুশ আগ্রাসনের পঞ্চম দিন। এ দিনটিকে খুবই গুরুত্বপূর্ণ মানছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টা (সোমবার রাত পর্যন্ত) ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ পরিস্থিতিতে ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছে বিশ্বের বেশ কয়েকটি দেশ।

বিশেষ করে, ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে অস্ত্র সরবরাহের পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে রাশিয়ার সব বিমানের জন্য তারা তাদের আকাশ বন্ধ করে দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023