শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

এবার রাশিয়াকে সহায়তা করতে ইউক্রেনে বেলারুশ সেনা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

ইউক্রেনে রুশ সেনাদের আগ্রাসনের পঞ্চম দিনে এসে তুমুল লড়াই বিদ্যমান ইউক্রেনের যোদ্ধাদের সঙ্গে। ইতোমধ্যেই ইউক্রেনের কয়েকটি শহর নিজেদের দখল নিয়েছে রুশ বাহিনী। তবে এখন পর্যন্ত তারা ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল নিতে পারেনি। কিয়েভের উপকন্ঠে রুশ সেনাদের তীব্র লড়াই চলছে ইউক্রেনের যোদ্ধাদের সঙ্গে। এবার এই পরিস্থিতিতে ইউক্রেনে রুশ সেনাদের সহায়তার জন্য বেলারুশের সেনা পাঠানোর গুঞ্জনও পাওয়া গেলো।। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে আজ (২৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনে চলমান সামরিক অভিযানে রুশ সেনাদের সহায়তা করতেই বেলারুশ ইউক্রেনে সেনা পাঠানোর ব্যবস্থা করছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনে এবার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বেলারুশ এবং সেটি আজই (সোমবার) শুরু হতে পারে। এদিকে এই সংবাদের সত্যতা জানতে হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে মেইল করেছে বিবিসি বলেও জানা যায়।

এদিকে ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, দেশটিতে ইতোমধ্যেই বেলারুশের প্যারট্রুপার মোতায়েন করা হয়ে থাকতে পারে।

অন্যদিকে আগেরদিন (রোববার) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ফোনে কথা হয়েছে এবং বেলারুশের সৈন্য ইউক্রেনে পাঠানো হবে না বলেও নিশ্চয়তা দিয়েছেন তিনি।

এর আগ পর্যন্ত রুশ সেনারা অনায়াসে বেলারুশের ভূমি ব্যবহার করে ইউক্রেনে ঢুকতেছিলো। এবার বেলারুশ নিজেই রুশ সেনাদের সহায়তার জন্য নিজেদের সেনা মোতায়েন করবে বলে গুজন শোনা যাচ্ছে। ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে সবসময়ই রাশিয়ার পক্ষ নিয়ে আসছে মস্কোর অতীব ঘনিষ্ঠ বন্ধু বেলারুশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023