শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসির শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নুতন নির্বাচন কমিশনের সদস্যরা শপথ নিয়েছেন। রোববার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিইসি ও নির্বাচন কমিশনারদের শপথ পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আলাদা আলাদাভাবে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করান তিনি।

পাঁচ সদস্যের ইসিতে সিইসি সাবেক আমলা কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এমিলি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও মো.আনিছুর রহমান।

শনিবার সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগ আইনের মাধ্যমে সার্চ কমিটির প্রস্তাবিত দশ জন থেকে পাঁচজনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নতুন ইসির অধীনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজকের শপথ গ্রহণের মধ্য দিয়েই ত্রয়োদশ নির্বাচন কমিশন হিসেবে শপথ নিয়ে ৫ বছরের যাত্রা শুরু হল কাজী হাবিবুল আউয়াল কমিশনের।

এর আগে শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একইসঙ্গে চার কমিশনারকেও নিয়োগ দিয়েছেন তিনি।

পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023