শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইউক্রেন থেকে ১৫ বাংলাদেশি শিক্ষার্থী আশ্রয় নিয়েছেন হাঙ্গেরিতে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

ইউক্রেন থেকে ১৫ বাংলাদেশি শিক্ষার্থী হাঙ্গেরিতে আশ্রয় নিয়েছেন। এসব শিক্ষার্থীকে হাঙ্গেরির সিলেওয়েস বিশ্ববিদ্যালয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ সময় শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক টুইট বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন অস্ট্রিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল মুহিত।

রাষ্ট্রদূত জানান, ইউক্রেনে পড়াশোনা করা ১৫ বাংলাদেশি শিক্ষার্থীকে শনিবার রাতে হাঙ্গেরি-ইউক্রেন সীমান্তে তাদেরকে স্বাগত জানান অস্ট্রিয়াতে বাংলাদেশ মিশনের উপপ্রধান রাহাত বিন জামান। হাঙ্গেরিতে বাংলাদেশের অনারারি কনসাল গ্রেগ পাটাকিও ওই সময়ে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের বুদাপেস্টে নিয়ে যাওয়া এবং সিলেওয়েস বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে থাকার ব্যবস্থাও করা হয়েছে।

ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে ২০০ জনের মতো পোল্যান্ড ও রোমানিয়া সীমান্ত অতিক্রম করেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এদের মধ্যে ২৪ বাংলাদেশিকে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস হেফাজতে নিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023