শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পোল্যান্ড সীমান্তে ভিড়, বাংলাদেশিদের দীর্ঘ অপেক্ষা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

রুশ আগ্রাসনের মধ্যে ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে ঢুকতে চাওয়া বাংলাদেশিদের সীমান্ত এলাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। কারণ, সীমানা পাড়ি দিতে গিয়ে ইউক্রেনীয়রা অগ্রাধিকার পাচ্ছেন।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন।

রাষ্ট্রদূত বলেন, ‘অনেকে সীমান্ত এলাকায় আসছেন। রাতে আবার ফেরত যাচ্ছেন। আবার সকালে আসছেন।’ তিনি বলেন, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে। তিনি জানান, বিষয়টি সমাধানের চেষ্টা করছেন তারা।

স্থানীয় সময় শনিবার দুপুর ১২টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৫টা) তিনি ডয়চে ভেলেকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছি। সেখান থেকে একটি ফোনকলের অপেক্ষায় আছি এখন।’

ডয়চে ভেলেকে পাঠানো একটি ভিডিওতে ইউক্রেন প্রবাসী বাংলাদেশি ছাত্র সুসময় সরকার বলেন, তিনি সীমান্ত এলাকায় যাবার জন্য ট্রেনে উঠেছেন। তিনি শুনতে পেয়েছেন সীমান্ত পাড়ি দিতে গিয়ে বাংলাদেশিদের সমস্যায় পড়তে হচ্ছে।

তিনি বলেন, ‘আমি শুনতে পেয়েছি, সেখানে বাংলাদেশিদের লাইন থেকে বের করে দেয়া হচ্ছে। আমি আশা করি সরকার এ ব্যাপারে ব্যবস্থা নেবে।’

পোল্যান্ড অংশে অবশ্য কোন সমস্যা নেই বলে জানান রাষ্ট্রদূত সুলতানা। তিনি বলেন, পোল্যান্ড সরকারের সঙ্গে সমঝোতা হয়েছে।

স্থানীয় সময় শনিবার দুপুর পর্যন্ত শতাধিক বাংলাদেশিকে ইউক্রেন সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ডে আনা গেছে বলে জানান রাষ্ট্রদূত।

সুলতানা লায়লা হোসেন বলেন, ‘মোট সাতটি সীমানা পয়েন্ট দিয়ে ইউক্রেন থেকে মানুষ পোল্যান্ডে আসছেন।’

তবে ইউক্রেন প্রবাসী অনেক বাংলাদেশি পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও অনেকে করেননি বলে জানান তিনি। দূতাবাসের আনুমানিক হিসেবে, ইউক্রেনে বাংলাদেশির সংখ্যা প্রায় দেড় হাজার।

রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের একটি দল এরই মধ্যে সীমান্ত এলাকায় অপেক্ষা করছে। আমরা তাদের থাকা, পরিবহনসহ সব ব্যবস্থাই করছি। তবে অনেকে আত্মীয় বা পরিচিতদের সঙ্গে থাকার জন্য চলে যাচ্ছেন।’

এদিকে, কিয়েভে এখনো আটকে আছেন অনেক বাংলাদেশি। কিয়েভ ছেড়ে যাওয়ার জন্য কোন পরিবহন পাচ্ছেন না তারা। তারা বলছেন, রাত বাড়লেই হামলার শঙ্কা বাড়ে। একটু পর পর রকেট হামলার শব্দ পাচ্ছেন বলেও জানিয়েছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023