শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তত: ইউক্রেন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখন চরম পর্যায়ে। তবে এই সংঘাত থামাতে এখনও আলোচনার সুর তুলছে উভয়পক্ষ। শুক্রবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্টের মুখপাত্র সের্গেই নাইকেফোর্ভ জানান, ইউক্রেন শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত ছিল, এখনও আছে। এ বিষয়ে আমাদের অবস্থান অপরিবর্তিত।

তার আগে চলমান উত্তেজনা নিয়ে বেলারুশের রাজধানী মিনস্ক-এ ইউক্রেনকে আলোচনায় বসার প্রস্তাব দেয় রাশিয়া। কিন্তু ক্রেমলিন এর কিছুক্ষণ পর জানায়, কিয়েভ আলোচনার জন্য পোল্যান্ডের রাজধানী ওয়ারসকে বেছে নিতে চায়। এমনকি বেলারুসে আলোচনার প্রস্তাব প্রত্যাখান করেছে বলেও অভিযোগ করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। কিয়েভের কাছ থেকে এরপর আর কোনও প্রতিক্রিয়া না পাওয়ার কথা তুলে ধরেন তিনি।

তবে এ বিষয়ে মুখ খুললেন প্রেসিডেন্ট জেলেনস্কির মুখপাত্র। তিনি ক্রেমলিনের আলোচনার প্রস্তাব প্রত্যাখানের অভিযোগ পুরোপুরি নাকচ করে দিলেন।

মুখপাত্র সের্গেই নাইকেফোর্ভ বলেন, রুশ ফেডারেশনের সঙ্গে আলোচনার প্রস্তাবে সম্মত হয়েছি আমরা। আলোচনার বিষয়ে স্থান নিয়ে কথাবার্তা হচ্ছে। যত দ্রুত এই বৈঠক শুরু হবে স্বাভাবিক জীবন পুনরায় শুরু করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি। কবে কখন আলোচনা হতে পারে তার দিনক্ষণ নির্ধারিত হয়নি। এদিকে কিয়েভ দখলে নিতে সর্বাত্মক আক্রমণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী।

সূত্র: সিএনএন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023