শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় নিখোঁজ দুই নৈশ প্রহরীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

বগুড়ায় নিখোঁজ দুই নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা তারা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) বগুড়া শিল্পনগরীর মাসুদ মেটালের নৈশ প্রহরী ছিলেন।  শুক্রবার বিকেলে ওই কারখানার বর্জ্য জল নিষ্কাশনের ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন বগুড়া সদর উপজেলার সরলপুর এলাকার জব্বার আলীর ছেলে ৪৮ বছর বয়সী আব্দুল হান্নান ও শিবগঞ্জ উপজেলার সাগরকান্দি গ্রামের মৃত হাসু প্রমাণিকের ছেলে ৬০ বছর বয়সী সামছুল হক। তাদের মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক। মাসুদ মেটালের সত্তাধিকারী সাজ্জাদুর রহমান জানান, হান্নান ও সামছুল গত বৃহস্পতিবার ভোর থেকে নিখোঁজ ছিলেন। ঐদিনই হান্নানের ফোন নম্বর থেকে তার কাছে ক্ষুদে বার্তা পাঠানো হয়। সেখানে লেখা ছিল নিখোঁজ দুইজনের খোঁজ পেতে হলে ৫ লাখ টাকা দিতে হবে। এবং লালমনিরহাট জেলায় টাকা নিয়ে যেতে হবে। তিনি আরও জানান,  শুক্রবার সকালেও হান্নানের ফোন নম্বর থেকে আবারো ক্ষুদে বার্তা পাঠানো হয় এবং বলা হয় সামনে তোদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে। মুঠোফোনে এ ধরণের হুমকি পেয়ে কারখানার চারপাশে খোঁজাখুঁজি শুরু করা হয়। পরে কারখানার বর্জ্য জল নিষ্কাশনের ট্যাংক থেকে তাদের লাশ পাওয়া যায়। পুলিশ কর্মকর্তা মো. জাহিদুল হক জানান, নিখোঁজ দুই নৈশ প্রহরীর লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023