শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

পাসে-জিপিএ ফাইভে এবারও এগিয়ে মেয়েরা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

গত বছরের মতো এবারও এইচএসসি পরীক্ষায় পাস ও জিপিএ ফাইভ পাওয়ার দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। এবার মেয়েদের পাসের হার ৯৬.৪৯ শতাংশ এবং ছেলেদের ৯৪.১৪ শতাংশ। সব শিক্ষা বোর্ড মিলিয়ে এবার এইচএসসি ও সমমান পরীক্ষা মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন। এর মধ্যে অংশ গ্রহণ করে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।

মোট ছেলে পরীক্ষার্থী ছিল ৭ লাখ ৩২ হাজার ২৯ জন। এর মধ্যে অংশগ্রহণ করে ৭ লাখ ১৫ হাজার ৫১৬জন। উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৮০ জন। আর মেয়ে পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৭১ হাজার ২১৫ জন। এর মধ্যে অংশ গ্রহণ করে ৬ লাখ ৫৬ হাজার ১৬৫জন। উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৩৩ হাজার ১৩৮ জন।

এবার এইচএসসি জিপিএ ফাইভ পাওয়াদের মধ্যেও এগিয়ে মেয়েরা। জিপিএ ফাইভ পেয়েছে মোট ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এর মধ্যে ছাত্রী ১ লাখ ২ হাজার ৪০৬ জন। ছাত্র ৮৬ হাজার ৭৬৩ জন। জিপিএ ফাইভ পাওয়ায় মেয়েদের হার ১৫.৬১ শতাংশ, ছেলেদের হার ১৩.৭৯ শতাংশ।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষা মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন। এর মধ্যে অংশ গ্রহণ করে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023