শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

শেরপুরে শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

বগুড়ার শেরপুর উপজেলায় শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুলাভাই শাহীন আলমকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মহির উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বিগত দুই বছর আগে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের রাজমিস্ত্রি সোলায়মান আলীর সঙ্গে পাশের কৃষ্ণপুর নামাপাড়া গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই একই গ্রামের স্বামীর দুলাভাই শাহীন আলম ওই গৃহবধূকে নানাভাবে উত্যক্ত করতে থাকে। এমনকি কু-প্রস্তাবও দেওয়া হয় তাকে। কিন্তু লম্পট দুলাভাইয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে গত ০৮ ফেব্রুয়ারি দুপুরের দিকে বাড়িতে ওই গৃহবধূকে একা পেয়ে দুলাভাই শাহীন আলম তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে থানায় মামলা নেওয়া হয়েছে। সেইসঙ্গে মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবারই বগুড়ায় আদালতে পাঠানো হয়। এছাড়া ধর্ষণের শিকার ওই গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023