আদালতের নির্দেশে গঠিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির পরিচালনা পরিষদ বোর্ড আয়োজিত নিলামে প্রতিষ্ঠানটির সাতটি গাড়ি দুই কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে নিলাম শেষে এ তথ্য জানান ইভ্যালির পরিচালনা পরিষদ বোর্ডের চেয়ারম্যান বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
তিনি বলেন, নিলাম খুব সুন্দর হয়েছে। আমরা গাড়ির যে মূল্য পেয়েছি তাতে আমরা খুশি। আমরা নিলামে সাতটি গাড়ি মোট দুই কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকা বিক্রি করেছি।