শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইউক্রেন সীমান্তে আরও এক লাখ সেনা পাঠিয়েছে রাশিয়া : পেন্টাগন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

মার্কিন প্রতিরক্ষা অধিদপ্তর পেন্টাগন দাবি করেছে, ইউক্রেনের উত্তর সীমান্তে আরও এক লাখ সেনা পাঠিয়েছে রাশিয়া। গতকাল বুধবার পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এমনটাই দাবি করেছেন। খবর এবিসি ও এনডিটিভির।

তিনি জানান, বেলারুশের সাথে ইউক্রেনের সীমান্তে রাশিয়া সামরিক উপস্থিতি জোরদারের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। গেল ২৪ ঘণ্টাতেও রাশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে সেনা ও সামরিক সরঞ্জাম পরিবহন করা হয়েছে।

এদিকে, চলমান উত্তেজনার মধ্যেই বেলারুশের সঙ্গে সামরিক মহড়া চালাতে দেশটির সীমান্তে ৩০ হাজার সেনা ও যুদ্ধবিমান পাঠিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার থেকে মহড়া শুরুর কথা রয়েছে বলে জানিয়েছেন জন কিরবি।
এর আগে, ইউক্রেনে যুদ্ধ এড়ানো সম্ভব বলে দাবি করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। তিনি ইউক্রেনের সংকট কমাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। তবে বৈঠক শেষে তিনি বলেছেন, সামনে ভয়াবহ খারাপ দিন আসছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023