শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বাসায় জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ ২ বোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

সাবরিনা খালেদা (২৩) ও সামিয়া খালেদা (১৮)। দুই বোন। চট্টগ্রামের বাকলিয়ায় একটি ভবনের পঞ্চম তলায় থাকতেন। তাদের পরিবার কখনো ভাবতেই পারেনি, এই ভবনে গ্যাসের আগুনে মারা যাবেন সাবরিনা-সামিয়া। কিন্তু তাই হলো। দুই বোন একে একে না ফেরার দেশে চলে গেলেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বড় বোন সাবরিনার শরীরের ৫৬ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মারা যান। বড় বোনের মৃত্যুর একদিন পরই চলে যান সামিয়াও। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়। তার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দুই বোনেরই শ্বাসনালী পোড়া ছিল বলে জানান চিকিৎসক।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন বলেন, চট্টগ্রাম থেকে এই দুই বোন দগ্ধ হয়ে ৫ ফেব্রুয়ারি বার্ন ইউনিটে এসেছিল।

তাদের বাবা মো. আলাউদ্দীন বলেন, তারা চট্টগ্রামের রাহাত্তারপুল চান্দাপুকুর পাড় এলাকায় থাকেন। সেখানে ৩ ফেব্রুয়ারি সকালে পাইপ লিকেজের কারণে বাসায় গ্যাস জমে যায়। সেই গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনি জানান, সাবরিনা চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আর সামিয়া ছিলেন এইচএসসির শিক্ষার্থী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় দুই বোনের মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023