বগুড়া কমিউনিটি পুলিশিং ফোরাম ৪নং ওয়ার্ড এর উদ্যোগে সোমবার (৭ ফেব্রুয়ারি) আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রর মাঠে বিকাল ৪টায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম) বলেন, আমাদের সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। একজন মানবিক মানুষের দায়িত্ব তার পাশের অসহায়, শীতার্ত মানুষের সার্বক্ষণিক খোজ-খবর রাখা। আমি প্রতি রাতে গাড়িতে কম্বল নিয়ে বের হই। রাস্তার পাশে যে সকল অসহায় মানুষ থাকে তাদের সামর্থ অনুযায়ি সহযোগিতা করি। তাই আমাদের মানবিক মানুষ হতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মো. জালাল শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা, বগুড়া জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক মোজাম্মেল হক লালু, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. ইফতেখার হাসান জিসু, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও পরিবহন ব্যবসায়ি আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ১৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব মো. মতিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ি জাহাঙ্গীর আলম, সঞ্জীত প্রসাদ।