শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৩ শতাংশ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

২০২১ সালে (জানুয়ারি থেকে ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠকে মোট সিদ্ধান্ত হয়েছে ১৮০টি। সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে ১৩২টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৩ দশমিক ৩৩ শতাংশ। এর আগের বছর ২০২০ সালে (জানুয়ারি থেকে ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকে ২৫১টি সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে বাস্তবায়িত হয়েছে ২৩২টি, ওই বছরে সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে মন্ত্রিসভা বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ১৯ দশমিক ১ শতাংশ কমেছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উপস্থাপিত ২০২১ সালের চতুর্থ ত্রৈমাসিক (অক্টোবর থেকে ডিসেম্বর) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

খন্দকার আনোয়ার বলেন, ‘২০২১ সালে (জানুয়ারি থেকে ডিসেম্বর) মোট সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৩ দশমিক ৩৩ শতাংশ।

একইসঙ্গে গত বছরের (২০২১) চতুর্থ ত্রৈমাসিকে (অক্টোবর- ডিসেম্বর) মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ছিল ৬০ দশমিক ৭১ শতাংশ। এর আগের বছর (২০২০) একই সময়ে এই হার ছিল ৫৬ দশমিক ১০ শতাংশ।’ কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেও বাস্তবায়নের এ হার আশাব্যাঞ্জক বলে ব্রিফিংয়ে জানানো হয়।

গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৬টি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ৫৬টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ৩৪টি। ২২টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। ২০২০ সালের একই সময়ে ১২টি মন্ত্রিসভা বৈঠক হয়েছে। সিদ্ধান্ত হয়েছে ৮২টি, সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে ৪৬টি। গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে কোনও নীতি বা কর্মকৌশল অনুমোদন পায়নি। এ সময়ে ৩টি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে। এ সময়ে সংসদে আইন পাস হয়েছে ৯টি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023