শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

জায়েদ খানের সম্পাদক পদ বাতিল, বিজয়ী ঘোষণা নিপুণকে

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ প্রমাণ হওয়ায় জায়েদ খানের সম্পাদক পদ বাতিল ঘোষণা করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হলো নিপুণকে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এমনটাই ঘোষণা করেন নির্বাচনের আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান।

একই অভিযোগে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত সদস্য চুন্নুর প্রার্থিতাও বাতিল করা হয়। আর সেই পদে বিজয়ী ঘোষণা করা হয় নাদির খানকে। এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনকে ‘পক্ষপাতদুষ্ট’ হিসেবে আখ্যা দেন আপিল বোর্ডের প্রধান সোহান।

সোহান জানান, রবিবার (৬ ফেব্রুয়ারি) এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে সংবাদ সম্মেলন করে।

এর আগে পূর্বনির্ধারিত সূচি মতে, এদিন বিকাল সোয়া ৪টার দিকে সমর্থকদের বহর নিয়ে বিএফডিসি ঢোকেন নিপুণ। সবার মুখে স্লোগান ছিলো ‌‘উই ওয়ান্ট জাস্টিস’। এসময় নিপুণের সঙ্গে ছিলেন সাইমন সাদিকসহ বিভিন্ন সমিতির সদস্যরা।

শিল্পী সমিতির সামনে খোলা প্রাঙ্গণে নিপুণ অংশ নেন আপিল বোর্ডের প্রধান নির্মাতা সোহানুর রহমান সোহান ও সদস্য মোহাম্মদ হোসেনের সঙ্গে। এদিন বিবাদী জায়েদ খান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য সমাপ্ত নির্বাচনের ‘সম্পাদক’ পদ নিয়ে ওঠা বিতর্ক সমাধানের লক্ষ্যেই আপিল বোর্ডের এই বৈঠক। যার মধ্যদিয়ে নিপুণের অভিযোগের ভিত্তিতে প্রার্থিতা বাতিল হলো নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের।

আর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আপিল বোর্ডকে নির্দেশনা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

এদিকে এই আপিল বোর্ডকে ‘অবৈধ’ বলে দাবি করছেন জায়েদ খান। তার ভাষ্য, নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পর এই বোর্ড বাতিল হয়ে যায়। ধারণা করা হচ্ছে, বোর্ডকে অবৈধ মনে করেন বলেই জায়েদ খান এই শুনানিতে অংশ নেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023