শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

রেলস্টেশনের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ মন্ত্রী, ২ কর্মকর্তাকে বহিষ্কার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন পরিদর্শন যান রেলমন্ত্রী, এসময় তিনি অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ হন
চট্টগ্রাম রেলস্টেশনে অপরিষ্কার ও নানা অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ ঘটনায় তিনি তৎক্ষণাৎ দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেন।

তারা হলেন- বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শামস মো. তুষার ও স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পুরাতন রেলওয়ে স্টেশনে প্রস্তাবিত কল্যাণ ট্রাস্টের জায়গা পরিদর্শনের সময় এ ব্যবস্থা নেন মন্ত্রী।

এর আগে চট্টগ্রামে পুরাতন রেলস্টেশন থেকে নতুন রেলস্টেশন পর্যন্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় রেলমন্ত্রী অবৈধভাবে পার্কিং করা গাড়ি ও যত্রতত্র দোকানপাট দেখে ক্ষেপে যান। তৎক্ষণাৎ তিনি ওই দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের আদেশ দেন।

এদিকে পরিদর্শন শেষে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ে (সিআরবি) হাসপাতাল নির্মাণ ইস্যুতে সাংবাদিকদের রেলমন্ত্রী বলেন, সিআরবিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) চুক্তির আওতায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর থেকে আমরা বিভিন্ন অভিযোগ পেয়েছি। এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এ ইস্যুতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত।

তিনি আরও বলেন, চট্টগ্রামে মন্ত্রী-এমপিরা যদি হাসপাতাল না চান, তবে প্রধানমন্ত্রীও চাইবেন না। রেল মন্ত্রণালয়েরও সেটার বিরোধিতা করার সুযোগ নেই।

কালুরঘাট রেলসেতুর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটির নকশা প্রণয়নের কাজ হচ্ছে। নৌ-যান চলাচলের জন্য নির্দিষ্ট উচ্চতায় নির্মাণ করা হবে সেতু।

এসময় উপস্থিত ছিলেন- রেল সচিব মো. হুমায়ুন কবির, ডিজি ধীরেন্দ্রনাথ মজুমদার, পূর্বাঞ্চল রেলওয়ের জিএম জাহাঙ্গীর হোসেন, অ্যাডিশনাল জিএম মুরাদ হোসেন ও প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023