শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

ব্যবসায়ী মহসিন খানের জানাজা সম্পন্ন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করা ব্যবসায়ী আবু মহসিন খানের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর ধানমন্ডি ৭ নম্বরের বায়তুল আমান মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফেসবুকে লাইভে এসে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন আবু মহসিন খান। তার আগে তিনি বেশ কিছুক্ষণ কথা বলেন। সে সময় জীবনের নানা হতাশা ও দুঃখের কথা তিনি তুলে ধরেন।

ব্যবসায়ী আবু মহসিন খান চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। জানাজার আগে নায়ক রিয়াজ উপস্থিত জনসমাগমের কাছে তার শ্বশুরের জন্য ক্ষমা প্রার্থনা করে বলেন, তিনি জীবদ্দশায় অনেক ভালো কাজ করে গেছেন। নিজ এলাকায় মসজিদ, মাদরাসা গঠনে কাজ করেছিলেন। আপনারা সবাই তাকে ক্ষমা করে দেবেন।

আবু মহসিন খান ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে থাকতেন। সেখানেই তিনি নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023