শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

পাঁচ মাস পর জনসমক্ষে কিমের স্ত্রী রি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের স্ত্রী রি সোল জু প্রায় পাঁচ মাস পর জনসমক্ষে এসেছেন। বুধবার তিনি রাজধানী পিয়ংইয়ংয়ে এক অনুষ্ঠানে জনসমক্ষে আসেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে বুধবার এনডিটিভি এ খবর জানিয়েছে।

কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের মানসুদা আর্ট থিয়েটারে লুনার নিউইয়ার হলিডে উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠান দেখতে স্বামী কিমের সঙ্গে হাজির হন রি সোল জু।

এর আগে গত সেপ্টেম্বরের ৯ তারিখে তাকে সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল। তখন তারা কুমসুসেন প্যালেস পরিদর্শন করেন।

কুমসুসেন প্যালেসে কিমের বাবা ও দাদার মরদেহ শায়িত রয়েছে।

মানসুদা আর্ট থিয়েটারে উপস্থিত হওয়ার পর কিম ও তার স্ত্রী রি সোল জুকে সঙ্গীতের সুরে স্বাগত জানানো হয়। এ সময় দর্শকরা করতালি দিয়েও তাদের স্বাগত জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023