শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

গিনি বিসাউয়ে প্রেসিডেন্ট প্যালেসের কাছে গোলাগুলি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউয়ের রাজধানী বিসাউয়ের প্রেসিডেন্ট প্যালেসের কাছে ব্যাপক গোলাগুলি হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার সরকারি প্যালেসের চারদিক ঘিরে ফেলে সশস্ত্র লোকজন। ধারণা করা হচ্ছে, সে সময় প্রেসিডেন্ট এমবালো এবং প্রধানমন্ত্রী নুনো গোমস নাবিয়াম মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছিলেন। এই ঘটনায় বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গোলাগুলিতে সরকারি প্যালেসের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এটি বিমানবন্দরের খুব কাছেই অবস্থিত। অনেক সরকারি কর্মকর্তাকে জিম্মি করে রাখা হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এদিকে এমবালো মঙ্গলবার শেষের দিকে জানিয়েছেন যে, গণতন্ত্রের বিরুদ্ধে একটি ব্যর্থ হামলায় নিরাপত্তা বাহিনীর বহু সদস্য নিহত হয়েছেন।

তিনি আরও জানায়, এই ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কতজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে তা নিশ্চিত করেননি তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023