শিক্ষিকাকে ধর্ষণের অপরাধে মাদ্রাসা সুপারের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

চট্টগ্রামের সাতকানিয়া থানার উম্মুল কুরা দাখিল মাদ্রাসার এক সহকারী শিক্ষিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় মাদ্রাসার সুপার মাওলানা নিজাম উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের চতুর্থ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মোহাম্মদ জামিউল হায়দার এ রায় দেন। তবে রায়ের সময় আসামি পলাতক ছিলেন।

যাবজ্জীবন দণ্ডিত মাওলানা নিজাম উদ্দিন সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা উম্মুল কুরা দাখিল মাদ্রাসার সাবেক সুপার। নিজান উদ্দীন বিয়ে করবেন বলে আদালতকে আশ্বস্ত করে জামিন নিয়ে পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩ জানুয়ারি উম্মুল কুরা দাখিল মাদ্রাসার সুপার থাকাকালীন নিজ কার্যালয়ে নিজাম উদ্দিন এক সহকারী শিক্ষিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন। পরে বিয়ে করতে চাপ প্রয়োগ করলে অস্বীকৃতি জানান নিজাম। একই বছরের ২৬ সেপ্টেম্বর নিজামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ওই শিক্ষিকা। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন। পিবিআই ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি আসামি নিজাম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করেন আদালত।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বলেন, মামলায় সুপার মাওলানা নিজাম উদ্দিনের ডিএনএ পরীক্ষার আলামতের সঙ্গে ৯৯.৯৯ শতাংশ মিল ছিল। এ মামলায় আদালতে ছয়জন সাক্ষ্য দেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023