শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

আজ থেকে শীত কমবে, বৃষ্টি হতে পারে তিন বিভাগে

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

শৈত্যপ্রবাহ কেটে গিয়ে শীত আজ থেকেই কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মেধ্যে এক দিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

তবে শীত কমলেও তিন বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। ফলে মেঘ থাকায় সেসব এলাকায়ও শীত কম পড়বে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ গণমাধ্যমকে বলেন, ‘ঢাকায় আজ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে। সারাদেশেই তাপমাত্রা আজ থেকে বাড়বে। আগামী কয়েক দিন সারাদেশেই তাপমাত্রা বাড়বে।
তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে জানিয়ে তিনি বলেন, সামনে একটি বৃষ্টির ইভেন্ট আছে। বৃষ্টির ওপরে নির্ভর করে শীত থাকছে না চলে যাচ্ছে।

তিনি আরও বলেন, বুধবার সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃষ্টির দু-এক দিন পরই দেশব্যাপী মাঝারি বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি হওয়া-না হওয়ার বিষয়টিও নির্ভর করছে বুধবারের বৃষ্টির ওপর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023