শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ফেনসিডিল মাদক, পরিবহন করা অবৈধ: আপিল বিভাগ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

ফেনসিডিলকে মাদক হিসেবে উল্লেখ করে তা পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফেনসিডিলসহ গ্রেফতার ঝিনাইদহ সদর উপজেলার বাদল পালের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি নিয়ে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ।

এর আগে ১৯৯৭ সালে ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হন ঝিনাইদহ সদর উপজেলার বাদল পাল। এরপর তার বিরুদ্ধে করা মামলায় ২০০০ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট বাদলকে খালাস দেন। রায়ে হাইকোর্ট যুক্তি দেখিয়ে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ফেনসিডিল বহন অপরাধ নয়।

পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। সে আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ বাদলককে বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখলেন।

একইসঙ্গে আপিল বিভাগ জানালেন, ‘ফেনসিডিল মাদক। এই মাদক পরিবহন করা অবৈধ।’

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বলেন, ফেনসিডিলের অন্যতম উপাদান কোডিং, যা মাদক হিসেবে স্বীকৃত। এই মামলার রায়ের মধ্য দিয়ে ফেনসিডিল সংক্রান্ত অনেক মামলার ভাগ্য নির্ধারণ হয়ে গেলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023