শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মাত্র নয় বছর বয়সেই প্রাসাদ, প্রাইভেট জেট, সুপারকার ও একশ’ কোটি ডলারের মালিক মোমফা!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

এ কোন সিনেমার গল্পকথা নয়, বাস্তব! মাত্র নয় বছর বয়সেই প্রাসাদ, প্রাইভেট জেট, সুপারকারের মালিক! চিনে নিন বিশ্বের সবচেয়ে ধনী শিশুকে। একশ’ কোটি মার্কিন ডলারে কতগুলো শূন্য বসবে তা হয়তো আজও অনেকেই ঠিক একবারে মনে আনতে পারবেন না। আর নয় বছর বয়সে সে তো মনে আসার কথাও নয়। এই অসম্ভবকে সম্ভব করে দেখালো, মুহাম্মদ আউয়াল মুস্তাফা, মোমফা জুনিয়র নামে পরিচিত। চরম বিলাসবহুল জীবনযাত্রার কারণে, মাত্র নয় বছর বয়সেই সে ‘বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার’ হিসেবে পরিচিতি পেয়েছে।

প্রাসাদ, প্রাইভেট জেট, বিলাসবহুল সুপারকার – কী নেই তার! যদিও বয়স অনেকের কাছেই একটি সংখ্যা মাত্র তাও ভাবুন, মাত্র ৬ বছর বয়সেই মোমফা বিলাস বহুল প্রাসাদের মালিক হয়েছেন। জুনিয়র বিশ্ব ভ্রমণ করে একটি প্রাইভেট জেটে চড়ে। আর তার গ্যারাজে, ফেরারি, বেন্টলি ফ্লাইং স্পার, রোলস-রয়েস ওয়েথের মতো সুপারকারের ছড়াছড়ি।

ছয় বছর বয়সে পাওয়া প্রাসাদটি ছাড়াও, তার আরও বেশ কয়েকটি প্রাসাদ রয়েছে। তাকে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তার সুপারকারগুলির পাশে, ভার্সেস বা গুচির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের স্টাইলিশ এবং ডিজাইনার পোশাক পরে ছবি দিতে দেখা যায়। সব দেখে শুনে অনেকেই এই খবরে অবাক হচ্ছেন।
কে এই মুস্তাফা জুনিয়র? সে নাইজেরিয়ার বাসিন্দা। মাল্টিমিলিয়নেয়ার নাইজেরিয়ান ইন্টারনেট সেলিব্রিটি ইসমাইলিয়া মুস্তাফা মুহাম্মদ আউয়াল মুস্তাফার ছেলে। প্রায়শই বাবার ইনস্টাগ্রাম পেজে মোমফা জুনিয়র এবং তার ছোট বোনকে দেখা যায়। মোমফা জুনিয়রের এই বিলাসবহুল জীবনের উৎস যে তার বাবার, তা বোঝাই যায়। তবে, সেও তার বাবার মতোই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার পথেই এগোচ্ছে। এখনই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার্সের সংখ্যা প্রায় ২৫ হাজার ছাড়িয়েছে। এই অ্যাকাউন্টেই এই খুদে বিলিয়নিয়ারের বিলাস বহুল জীবনধারার ছবি দেখা যায়।

কোনও ছবিতে দেখা যায় সে একটি প্রাইভেট জেটের ভেতরে বসে খাবার খাচ্ছে। কোনও ছবিতে দেখা যায় তার গাড়ির সংগ্রহ। ছবিগুলোর ক্যাপশনে কোথাও লেখা থাকে ‘হ্যাপি বার্থডে টু মি’, অর্থাৎ সে নিজেই নিজেকে জন্মদিনে উপহার দিয়েছে। কোথাও বলা থাকে ‘থ্যাঙ্কস ড্যাডি’, অর্থাৎ সেই উপহার সে তার বাবার কাছ থেকে পেয়েছে। তবে, একাধিক প্রাসাদ এবং সুপারকারের মালিক হওয়া সত্ত্বেও, মোমফা জুনিয়রের সব থেকে পছন্দের তার প্রথম প্রাসাদটি। ২০১৮ সালে তার ষষ্ঠ জন্মদিনে মোমফা জুনিয়রকে এই ম্যানশন কিনে দিয়েছিলেন তার বাবা, মোমফা সিনিয়র। সূত্র: দ্য সান

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023