শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

রামেকের করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতলের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন করোনা পজিটিভ ছিলেন। দুজন উপসর্গ নিয়ে মারা যান।

শনিবার রামেক হাসপাতাল পরিচালকের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, রাজশাহী মেডিকেল কলেজের একটি ল্যাবে এদিন রাজশাহীর ১৮৬টি নমুনা পরীক্ষায় ১২০ জনের করোনা পজিটিভ আসে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চারজনের মৃত্যু হয়েছে। এদের দুজন পজেটিভ ছিলেন। উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। বর্তমানে করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ৫১ জন রোগী। এর মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২৮।

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৬৪ দশমিক ৫২ শতাংশ। আগের দিন রাজশাহীতে করোনার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৭৪ দশমিক ৮৪ শতাংশ।

এদিকে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আজ রাত ৮টা থেকে সকাল পর্যন্ত সব দোকানপাট, বিনোদনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সংক্রমণ বাড়লেও হাসপাতালে রোগীর চাপ কম। করোনায় যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশই ওমিক্রনে সংক্রমিত। সামান্য চিকিৎসাতেই এরা সুস্থ হয়ে উঠছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023