শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

বিয়ে করলেন অভিনেত্রী মৌনী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

মালয়ালী রীতি মেনে বিয়ের পিঁড়িতে বসলেন বাঙালি অভিনেত্রী মৌনী রায়। পাত্র সুরজ নাম্বিয়ার। বৃহস্পতিবার সকালে গোয়ায় সাতপাক ঘুরলেন তারা। বিয়ের প্রথম ছবি ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রাম, টুইটারে। ঝলমলে নববধূর সাজে মজে ভক্তরা।

সাদা চাদোয়া এবং সাদা ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের মণ্ডপ। লাল পাড় সাদা শাড়িতে সেজেছেন মৌনী। দক্ষিণী রীতিতে বিয়ে হলেও বেনারসি পরতে ভোলেননি কোচবিহারের মেয়ে। মাথায়, গলায়, হাতে সোনার গয়নায় উজ্জ্বল মৌনী। ঘিয়ে রঙা শেরওয়ানি এবং সাদা মুন্ড পরে রয়েছেন সূরজ। মালাবদল করার পরে একে অপরকে জড়িয়ে ধরলেন নবদম্পতি।

বিয়ের কয়েক ঘণ্টা আগে সুরজের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন মৌনী। ছবি দিয়েছিলেন দু’জনের। সাদা পাঞ্জাবি পাজামায় সূরজ, লাল ওড়না জড়ানো মৌনী। সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে যুগল। একে অপরকে আলিঙ্গন করে। ছবি দিয়ে মৌনী লিখেছিলেন, ‘এভরিথিং’। অর্থাৎ সুরজ তার সব। তার বিশ্ব ব্রহ্মাণ্ড।

‘যুগল’ থেকে ‘দম্পতি’ হলেন তারা। গোয়ার আকাশে বাতাসে এখন কেবল বিয়ের গন্ধ। দুই সংস্কৃতির মিলনের আনন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023