শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

মামা-ভাগ্নের প্রতারণা!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

এই শহরে নানা ধরনের মানুষ বাস করে। ডাক্তার, শিক্ষক, উকিল, ব্যাবসায়ী…। তবে এই গল্পের চরিত্রে এমন কেউ নেই। গল্পটা দু’জন মামা-ভাগ্নের। মামা ফারুক আহমেদ আর ভাগ্নে জোভান। যাদের মূল পেশা মানুষের চোখে ধুলা দিয়ে আয় করা!

এই যে প্রতারণার পথ বেছে নিয়েছে মামা-ভাগ্নে, তার পেছনেও রয়েছে গভীর এক অসহায়ত্বের গল্প। আর এই গল্প নিয়ে সিএমভির ব্যানারে নির্মিত হলো নতুন নাটক ‘মামা ভাগ্নে ৪২০’।

গোলাম সারোয়ার অনিকের গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এসআর মজুমদার। ফারুক আহমেদ-জোভান ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল, শাহবাজ সানী, তনুশ্রী তন্নি প্রমুখ।

নির্মাতা বলেন, ‘আমাদের গল্পটি মামা জমসেদ ও ভাগ্নে মোকছেদকে নিয়ে। দু’জন নানা পরিচয়ে নানা জায়গায় ছদ্মবেশ ধরে সবার সঙ্গে ঠকবাজি করে বেড়ায়। এরমধ্যে রয়েছে প্রেম ও পারিবারিক অসহায়ত্বের গল্পও। আমরা চেষ্টা করেছি মজার কিছু প্রতারণার গল্প দিয়ে একটি মানবিক নাটক নির্মাণ করতে। কারণ, দিনশেষে গল্পটি মানবিক। আশা করছি দেখে ভালো লাগবে সবার।’

প্রযোজক এসকে সাহেদ আলী জানান ‘মামা ভাগ্নে ৪২০’ উন্মুক্ত হচ্ছে শিগগিরই সিএমভি’র ইউটিউব চ্যানেলে। পাশাপাশি প্রচারের কথা রয়েছে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023