আফগানিস্তানে মিনিবাসে বোমা বিস্ফোরণ, নিহত ৭

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী। এছাড়া এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার হেরাতের প্রাদেশিক হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। বিস্ফোরণের বিষয়টি হেরাতের গোয়েন্দা অফিস থেকে নিশ্চিত করা হয়েছে। গোয়েন্দা অফিসের এক মুখপাত্র সাবিত হারভি বলেন, প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে যে এটি যাত্রীবাহী গাড়ির জ্বালানি ট্যাঙ্কের সাথে সংযুক্ত একটি চটচটে বোমা ছিল। সেখান থেকেই বিস্ফোরণটি ঘটে।

হেরাত প্রাদেশিক পুলিশও বোমা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

গত বছর ১৫ আগস্ট তালেবানের কাবুল দখল ও সরকার গঠনের পর দেশটির নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে গতবছর ৩১ আগস্ট সব সৈন্য প্রত্যাহার করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা।

তবে এরপর থেকেই প্রতি সপ্তাহে দেশজুড়ে বেশ কয়েকটি হামলার খবর পাওয়া যায়। এরকম বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান আঞ্চলিক শাখা, আইএসকেপি (আইএস-কে)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023