শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রী নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

বগুড়া শহরের আকাশতারা এলাকায় ট্রেনে কাটা পড়ে মনিষা রহমান স্বর্ণা (১৬) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী শহরের নারুলী ধাওয়াপাড়ার মোহাম্মাদ সোহেলের মেয়ে। সে চেলোপাড়া নাইট স্কুলের নবম শ্রেণির ছাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন নারুলী পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শহিদল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট থেকে বগুড়াগামী দোঁলনচাপা এক্সপ্রেস ট্রেনটি আকশতারা এলাকায় অতিক্রমের সময় মনিষা ট্রেনের নিচে পড়েন। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই শহিদল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023