বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১৯ লাখ, কমেছে মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৪ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ১৯ লাখ ৩১ হাজারে। কমেছে আগের দিনের তুলনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৯৮৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দেড় হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লাখ ৫৭ হাজার ৫৮৭ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৩১ হাজার ১৮৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে চার লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮৩০ জনে।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। দেশটিতে এই সময়ের মধ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৭ হাজার ৯৭৩ জন এবং মারা গেছেন ৩৪৬ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৬ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার ৫৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৭৩ হাজার ৫৬৪ জন মারা গেছেন।

রাশিয়া দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে।দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৮৬ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ২৩০ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮ লাখ ৩ হাজার ৫৩৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ২১ হাজার ৩২০ জনের।

যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে গত এক দিনে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৯২৪ জন এবং মারা গেছেন ৮৮ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৫২ লাখ ১৭ হাজার ২৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫১ হাজার ৯৮৭ জন মারা গেছেন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫১২ জন এবং মারা গেছেন ২৪৮ জন।

ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ১২৯ জন এবং মারা গেছেন ৯৮ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ৭২ হাজার ৩৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৬ হাজার ৯৬৭ জন মারা গেছেন। একই সময়ে কলম্বিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৩১৭ জন এবং মারা গেছেন ১৩৬ জন।

নতুন করে করোনাভাইরাসে জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ২৮৭ জন এবং মারা গেছেন ২৬ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৭৯ লাখ ৯১ হাজার ৪৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১৬ হাজার ২৬৮ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৭৯ জন এবং মারা গেছেন ৮৮ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ২২৯ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩০ লাখ ৬ হাজার ৯৫২ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ২১ হাজার ৯৯ জনের।

প্রতিবেশী দেশ ভারত করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ২২৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮৬ হাজার ৪৮২ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৩৬ জন, পোল্যান্ডে ৩৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৮৬ জন, ফিলিপাইনে ৫০ জন, কানাডায় ৬৭ জন এবং ভিয়েতনামে ১২৯ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ২২৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ১ হাজার ৩৩৪ জনের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023