শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

একুশে বইমেলা ২ সপ্তাহের জন্য স্থগিত

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অমর একুশে গ্রন্থমেলা (বইমেলা) দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এর ফলে আগামী ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হচ্ছে না। পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

জানতে চাইলে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান বলেন, ‘১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা শুরুর প্রস্তুতি ছিল। কিন্তু করোনার সংক্রমণের কারণে তা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।’

এর আগে একুশে বইমেলা দুই সপ্তাহ পেছাতে পারে বলে জানান মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। রোববার দুপুরে তিনি বলেন, ‘অফিশিয়াল চিঠি আমরা এখনো হাতে পাইনি। তবে দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি। অফিশিয়াল চিঠি হাতে পাওয়ার পর এই বিষয়ে সবাইকে আমাদের বক্তব্য জানাব।’
‘আমাদের মেলা আয়োজনের প্রস্তুতি চলমান রাখতে বলা হয়েছে। আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে এগিয়ে নিচ্ছি’, যোগ করেন বাংলা একাডেমির মহাপরিচালক।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছরও একুশে বইমেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। ওই সময় আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। প্রথমে বইমেলা ভার্চুয়াল বা অনলাইনে করার পরিকল্পনা জানানো হয়। পরে বিধিনিষেধের মাঝে ১৮ মার্চ শুরু হয় মেলা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023